তৃতীয় ত্রৈমাসিকে, Seqrite থ্রেট ল্যাবস লক্ষ্য করেছে যে, ব্যবসা প্রতিষ্ঠান ও গ্রাহকরা বিভিন্ন ধরনের ম্যালওয়্যার এবং রিমোট অ্যাক্সেস ট্রোজান (RAT) দ্বারা আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়েছে। প্রতিবেদনটিতে র্যানসমওয়্যার আক্রমণের বৃদ্ধি, সক্রিয়ভাবে ব্যবহৃত ও প্রচলিত দুর্বলতা এবং উইন্ডোজ ম্যালওয়্যারের ৩৭.৫% বৃদ্ধির বিষয়টি তুলে ধরা হয়েছে।